ঈদে ভক্তদের জন্য মাহফুজুর রহমানের দশ গান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ , ০৪:২৫ পিএম


Eid, Mahfuzur Rahman, song
মাহফুজুর রহমান। ফাইল ছবি।

বাংলাদেশের মিডিয়া জগতের আলোচিত নাম ড. মাহফুজুর রহমান।গত কয়েক বছর ধরেই প্রতিটি ঈদে নতুন নতুন গান নিয়ে এটিএন বাংলায় হাজির হন তিনি।প্রতি ঈদেই তার গানের অপেক্ষায় থাকেন ভক্তরা।  

তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলো না তুমি কার’। গত বছর প্রচার হয় ‘মন থেকে রইলো শুভ কামনা’ এবং ‘একইতো আকাশ দেখি’। চলতি বছর ঈদুল ফিতরে প্রচার হয় শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’। 

এবার ঈদেও তার গাওয়া গান নিয়ে এটিএন বাংলায় ঈদের পর দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’। এবারের অনুষ্ঠানে আছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে উত্তর দিও, মন ওরে মন, মনে পড়ে, শুধু তুমি, তোমাকে চাই, এক পৃথিবী স্বপ্ন, এখনো রাত জেগে, আকাশের চাঁদ, তোমার মনের মাঝে এবং আজ আমার জন্মদিন চাই শিরোনামের গান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission