বাংলাদেশি শিল্পীর গানে আলজেরিয়ান মডেল 

বিনোদন ডেস্ক

রোববার, ০৪ অক্টোবর ২০২০ , ০১:৫৫ পিএম


Mouna,
আলজেরিয়ান মডেল  মৌনা

আশরাফুল পাভেলের গানের হাতেখড়ি ছোটবেলায় চাচার কাছে। এরপর সিলেটের ওস্তাদ রানা কুমার সিনহার কাছে শিখেছেন গান। ইংল্যান্ডের একটি কলেজ থেকে মিউজিক এবং মিউজিক টেকনোলজির উপর কোর্স করে জানেন মিউজিকের খুঁটিনাটি সব বিষয়।

কানাডায় স্থায়ী হওয়ার পর করেন সাউন্ড ডিজাইনিং এর উপর আরও একটি কোর্স। এরপর মনোনিবেশ করেন গানে। নিয়মিত শো করছেন ইউরোপ, আমেরিকার বিভিন্ন স্থানে।  

এবার এই শিল্পী শ্রোতাদের উপহার দিলেন নতুন গান ‘যাইমু লং ড্রাইবো’। গানটির কথা ও সুর করেছেন আশরাফুল পাভেল ও সাবজ। সঙ্গীতায়োজনে ছিলেন আশরাফুল পাভেল নিজেই। গত ০৩ অক্টোবর শনিবার  গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।  

কানাডার মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ওবাই সাম্মির। এতে মডেল হিসেবে আছেন আলজেরিয়ান জনপ্রিয় তারকা মডেল মৌনা ও আশরাফুল পাভেল।

‘যাইমু লং ড্রাইবো’ নিয়ে পাভেল বলেন, গানটি গতানুগতিক বাংলা গানগুলো থেকে একটু আলাদা। আমি বাংলা গানকে বিশ্বমানের করার জন্য কাজ করে যাচ্ছি নিয়মিত। গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজনে ভিন্নতা পেয়েছেন শ্রোতা। আর ভিডিও চিত্রায়ন ও লোকেশন মুগ্ধ হয়েছেন দর্শক। প্রকাশের পর অনেকেরই প্রশংসা পাচ্ছি।  আশাকরি  সব শ্রেণির শ্রোতা-দর্শক পছন্দ করবেন ‘যাইমু লং ড্রাইবো’। আধুনিক কথার সাথে আঞ্চলিকতার মিশেল শ্রোতাদের মুগ্ধ করেছে। 

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশের বেশ কয়েকটি অ্যাপস-এ। 

এম 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission