কলেজ ছাত্রের মা-বাবার নাম সানি লিওন ও ইমরান হাশমি!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ , ০১:১৬ পিএম


Sunny Leone and Imran Hasmi
সানি লিওন ও ইমরান হাশমি

বিনোদন অঙ্গনে শোরগোল চলছে। খবরের শিরোনাম- কলেজের ছাত্রের বাবা-মায়ের নাম সানি লিওন ও ইমরান হাশমি! সানি লিওন আর ইমরান হাসমির ছেলে নাকি ভারতের বিহারের এক কলেজে পড়ছে! সেই ছেলের বয়স ২০ বছর। অবাক হচ্ছেন? অস্বাভাবিক নয়। সম্প্রতি এরকমই একটি কলেজের পরীক্ষার অ্যাডমিট কার্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখেই এই শোরগোল।

ঘটনাটি ভারতের বিহারের মুজাফফরনগরের। সেখানকার বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীনে এক কলেজের ছাত্রের অ্যাডমিট কার্ডে ঘটেছে এই বিভ্রাট। এ অবশ্য নতুন নয়। গত বছর পিএইচইডি বিহার জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মেধা তালিকাতেও সানি লিওনের নাম উঠেছিল। তাও আবার তার প্রাপ্ত নম্বর ছিল ৯৮ দশমিক ৫ শতাংশ। 

এর আগেও কলকাতার দু’-তিনটি কলেজে অ্যাডমিশনের মেরিট লিস্টে সানি লিওন, মিয়া খালিফাদের নাম উঠেছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বিহারের মুজাফফরনগরের একটি কলেজে। আর সেই অ্যাডমিট কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শোরগোল বাঁধে।

যে ছাত্রের অ্যাডমিট কার্ডে এই বিভ্রান্তি হয়েছে তার নাম কুন্দন কুমার। তিনি ধনরাজ মাহাতো ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছেন। মুজাফফরনগরের মিনাপুর ব্লকের বাসিন্দা। বাবা-মায়ের নামের জায়গার ইমরান হাশমি, সানি লিওনের নাম ছাড়াও ওই ছাত্রের বাড়ির ঠিকানায় উল্লেখ রয়েছে স্থানীয় যৌনপল্লী চতুর্ভুজ স্থানের। সেই অ্যাডমিট কার্ডের ছবি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। 

অবশ্য কলেজের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হচ্ছে। খুব অদ্ভুত একটা বিষয়। হতে পারে ওই ছাত্রটিও নিজেও এই কাজ করতে পারেন। বিষয়টি খতিয়ে দেখার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

সূত্র- দ্য হিন্দু ও  ইন্ডিয়ান এক্সপ্রেস
জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission