মা হওয়ার প্রসঙ্গে যা বললেন বুবলি

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ , ০১:৪৪ পিএম


শবনব বুবলি
শবনব বুবলি

দীর্ঘদিন ডুব দিয়েছিলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা শবনব বুবলি। সম্প্রতি একটি ফটোশুটের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। এছাড়া নতুনভাবে কাজে ফিরছেন বলেও জানিয়েছেন এই নায়িকা।

এদিকে প্রায় এক বছরের বেশি সময় আড়ালে থাকার কারণে তার মা হওয়ার গুঞ্জন ওঠে। বছর জুড়ে এক শীর্ষ নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনে ছিলেন তিনি।

এবার একটি গণমাধ্যমে মা হওয়াসহ তাকে নিয়ে বছরজুড়ে একাধিক মুখরোচক গসিপ  নিয়ে বুবলি জানান, কাজ দিয়েই মানুষ আমাকে চেনেন। তাই সবসময় চেয়েছি আমার কাজগুলো ফোকাস হোক। আমার কাজের চেয়ে ব্যক্তিগত বিষয়গুলো বেশি ফোকাস হোক কখনই চাইনা। সব সংবাদকর্মীদের সম্মান করি। তবে যে কোনো খবর প্রকাশের আগে অবশ্যই আমার সঙ্গে কথা বলা উচিত। এখানে কোনো তাড়াহুড়ার কিছু নেই। যাকে নিয়ে খবর প্রকাশ করা হচ্ছে, সময় নিয়ে হলেও তার সঙ্গে কথা বলা দরকার। যদিও পেশাদার সাংবাদিকরা যোগাযোগ করেই সংবাদ করেন কারণ তারা তাদের পেশার প্রতি সৎ। কিন্তু তথাকথিত কিছু সাংবাদিক ভাইয়েরা হয়তো তাড়াহুড়ো সংবাদ করতে গিয়ে নানান কিছু লিখে বসেন। এসব গসিপের ফলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিভিন্ন ইমপ্যাক্ট পড়ে। তবে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, এক তরফা কোনো কিছু শুনে বিচার করা এবং বিশ্বাস করা মোটেও উচিত না। কারণ গল্পের পেছনেও অনেক গল্প থাকে ।

প্রসঙ্গত বুবলির এই আড়ালে থাকাকালীন সময়ে তার মুঠোফোনে বার বার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission