ভিক্ষার থালা নিয়ে রাস্তায় মীর!

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ০৪:৩৪ পিএম


ভিক্ষার থালা নিয়ে রাস্তায় মীর!
সেই ছবিতে মীর আফসার আলী।

ওপার বাংলার জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। আজ বুধবার সকালে ফেসবুকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসা নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি।

ছবিতে দেখা দেখা, সি-গ্রিন রঙের টি-শার্ট ও লালচে প্যান্ট পরে রাস্তায় বসে পড়েছেন মীর। সামনে রয়েছে একটি ব্যাগ, ক্রাচ এবং ভিক্ষার থালা। মাথার চুল এলোমেলো আর পুরো মুখে দাড়ি। এই ছবিটি দেখে ধারণা করা হচ্ছে এটি পুরোনো। তবে নতুনভাবে আপলোড করেছেন মীর।

ক্যাপশনে মীর লিখেছেন, “বাঙালির প্রেম দিবসের ঠিক পরের দিন ছেলেদের হাল…এটি একটি সিরিয়াস পোস্ট। লাইক বা কমেন্ট নয়, দু’টো টাকা দিয়ে যান।”

এভাবেই বাঙালির প্রেম দিবস অর্থাৎ সরস্বতী পুজোর পরদিন সোশ্যাল মিডিয়ায় হাস্যরস ছড়িয়ে দিলেন এই তারকা।

তবে মীরের এমন মজা করার অভ্যাস নতুন নয়। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা মজার মজার পোস্ট করে থাকেন তিনি।

এদিকে মীরের এই কাণ্ড বেশ পছন্দ করেছেন তার ভক্তরা। কেউ লিখেছেন, “সত্যি মীরদা তুমি সত্যি জিনিয়াস। যে কোনো সাজে এবং অভিনয়ে তুমি পারদর্শী। তোমাকে টক্কর দেওয়ার মতো অভিনেতা খুব কম চোখে পড়ে।”

কেউ লিখেছেন, “নিশ্চয়ই ‘রঞ্জনা’দের পাড়ায় গিয়েছিল, দাদারা কথা রেখেছে দেখছি!”

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission