সুস্মিতাকে ভালোবেসে সব হারালেন পরিচালক

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০১ মে ২০১৭ , ১২:৪৪ পিএম


সুস্মিতাকে ভালোবেসে সব হারালেন পরিচালক

সাবেক বিশ্বসুন্দরী তার সৌন্দর্যে যে কোন পুরুষ মুগ্ধ হবেন তাই স্বাভাবিক। সময় গড়িয়েছে, প্রজন্ম পেরিয়েছে, তবুও সৌন্দর্যের অপরূপ কুহক রচনা করে চলেছেন তিনি। আর তাতেই পথ হারিয়েছিলেন এক পরিচালক। 

সম্প্রতি পরিচালক বিক্রম ভাট জানান, সুস্মিতা সেনকে ভালোবেসে, তাকে পেতেই স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছিলেন তিনি।

বিক্রম ভাট বলেছিলেন, সুস্মিতার সঙ্গে সম্পর্কের জের ধরেই ভেঙেছিল তার বিয়ে। স্ত্রীর সঙ্গে প্রতারণার পাশাপাশি সন্তানকেও অবহেলা করেছিলেন। সুস্মিতার বয়ফ্রেন্ড হয়ে থাকতেই থাকতেই একদিন প্রাক্তন তকমা পেয়েছিলেন তিনি। আর সে সময় আত্মহত্যার ইচ্ছেও জেগেছিল এ পরিচালকের মনে। 

তবে সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের কারণে না। এমন ইচ্ছে জাগার কারণ, নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে। পরিবারকে ছোট করেছেন, বাচ্চাকে অবহেলা করেছেন-সে কথা মনে করেই আত্মহননের ইচ্ছে হয়েছিল বিক্রমের। 

হতাশার পথ থেকে তিনি নিজেকে সরিয়ে আনলেও এখন আর বিয়ে করতে চান না তিনি। বিবাহ নামক প্রতিষ্ঠানটি থেকেই তার বিশ্বাস শেষ হয়ে গেছে।

সম্প্রতি একটি উপন্যাস লিখেছেন বিক্রম ভাট। তার ভাষ্য, জীবন থেকেই এ উপন্যাসের রসদ পেয়েছেন। তবে এ বইয়ে কোথাও সুস্মিতার নাম নেই। আমিশা প্যাটেলের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সে কথাও নেই। আবার হয়তো বা আছেও। আর তাইতো তার উপন্যাসের নায়িকাকেও একরকম রহস্যময়ী করেই রেখেছেন বিক্রম।
সূত্র : সংবাদ প্রতিদিন 

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission