জন্মাষ্টমীর গান ‘কৃষ্ণ প্রেম’

আরটিভি নিউজ

সোমবার, ৩০ আগস্ট ২০২১ , ০২:২৪ পিএম


জন্মাষ্টমীর গান 'কৃষ্ণ প্রেম'

আজ (৩০ আগস্ট) শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের শিল্পী শান্তা ভৌমিকের নতুন গান প্রকাশ পেয়েছে। 'কৃষ্ণ প্রেম' শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে 'আইচ সং' এর ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

গানটি লিখেছেন দেশবরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচ। সুর করেছেন শিল্পী নিজেই। এছাড়াও আলা উদ্দিন আলো'র সংগীত পরিচালনায় 'কৃষ্ণ প্রেম' গানের মোশন গ্রাফিক্স ভিডিওটি নির্মাণ করেন এন এইচ বাবু ঢালী।

'কৃষ্ণ প্রেম' গানটি সম্পর্কে শান্তা ভৌমিক বলেন, 'প্রথমেই অনুরূপ আইচকে ধন্যবাদ জানাই তার এত সুন্দর একটি গান গাওয়ার সুযোগ আমাকে দেওয়ায়। কারণ, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের গানে যারা তারকাখ্যাতি পেয়েছেন তাদের বেশিরভাগই অনুরূপ আইচের গান দিয়েই মানুষের মন জয় করেছেন। তাই আমিও আশাবাদী, 'কৃষ্ণ প্রেম' গানটি শ্রীকৃষ্ণ ভক্তদের ভালো লাগবে এবং সাড়া ফেলবে।'

বিজ্ঞাপন

অন্যদিকে অনুরূপ আইচ বলেন, 'কৃষ্ণ প্রেম' গানটি খুব সুন্দর গেয়েছেন শান্তা। ইতিমধ্যে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, ভালো গানের তালিকায় এই গানটি ঠাঁই পাবে।'

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission