‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ কী আসছে? যা বললেন নির্মাতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ , ০৭:০৬ পিএম


‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ কী আসছে? যা বললেন নির্মাতা
ফাইল ছবি

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ একাধিক তারকা এই নাটকে অভিনয় করে দারুণ আলোচনায় রয়েছেন। গত ১৩ এপ্রিল শেষ হয় তার নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৩’। এরপর থেকে তার কাছে ভক্তদের দাবি ছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে আসার। তবে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা দেননি নির্মাতা কাজল আরেফিন অমি ।

কাজল আরেফিন অমি বলেন, “কয়েক দিন ধরেই আমি বাসায় বসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে ভাবছি, লিখছি, আবার কাটাছেড়া করছি। সিজন থ্রির জন্য মানুষের এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি যে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে। কারণ আগের সিজনগুলোর কারণে আমার কাছে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা মেটানোর জন্য আমাকে বেটার কিছু করতে হবে। এবং সেটাই হওয়া উচিত।”

জনপ্রিয় এই নির্মাতা বলেন, ‘কোনো নাটকের সিক্যুয়াল আর সিজন কিন্তু এক কথা নয়। আমি কিন্তু শুরুতে কয়েকটি নাটকের সিক্যুয়াল করেছিলাম। সেটা ছিল দর্শকের চাহিদার কারণে। আবার এমনও দেখেছি দর্শকের চাহিদা নাই, কিন্তু নির্মাতা নিজের চাহিদাতেই সেটা নির্মাণ করেছেন। আমি এমন কিছু করতে চাই না। বানানোর প্রয়োজনে নয় বরং আলাদা কিছু করার লক্ষ্যেই আমি কাজটি করতে চাই।’

তিনি জানান, এবারের সিজন নিয়ে তার বেশ কিছু পরিকল্পনা আছে। তার মধ্যে একটি হলো আনুষ্ঠানিকভাবে এটির ঘোষণা দেওয়া। তার আগে সব কিছু শেষ করে নিজেকে আরও কনফিডেন্ট করতে চান এই নির্মাতা। আর তখনি দিতে চান দর্শকের চাহিদায় তুঙ্গে থাকা এই নাটক নির্মাণের ঘোষণা!

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission