বেবি শাওয়ারে যে রূপে ধরা দিলেন শখ (ভিডিও)

আরটিভি নিউজ

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ , ০৪:১৮ পিএম


বেবি শাওয়ারে যে রূপে ধরা দিলেন শখ (ভিডিও)

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। গত কয়েক মাস ধরেই তার মা হওয়ার গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে হয়ে গেলো শখের বেবি শাওয়ার অনুষ্ঠান।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে শখের বেবি শাওয়ার আয়োজনের কিছু মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও। সেখানে শখকে প্রথম দেখায় অনেকেই চিনতে পারছেন না। অনেকটাই মুটিয়ে গেছেন তিনি। শারীরিক পরিবর্তনের কারণে অনেকেই শখকে চিনতে হিমশিম খাচ্ছেন। এমনকি মিডিয়ায় এই অভিনেত্রীর অনেক সহকর্মীও তাকে দেখে চিনতে পারছেন না।

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা লিখেছেন- 'শখকে চেনা যাচ্ছে না কেন?' তার সেই মন্তব্যের জবাবে শখের ছবি পোস্ট দানকারী লিখেছেন- 'অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই শখের এই অবস্থা।' সেই পোস্টে অনেকেই শখকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে শখ গণমাধ্যমকে জানান, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। তাই দোয়া চাই সবার।’

ভক্তদের উদ্দেশ্যে শখ বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’

এদিকে মাস কয়েক আগে হঠাৎ করেই শখের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ হ্যাকড হয়ে যায়। শখ বলেন, ‘ওই ঘটনার পর খুবই কষ্ট পেয়েছিলাম। এরপর মাতৃকালীন এই অবসরের কারণে এক হিসেবে ভালোই হয়েছে, ওসব থেকে অনেকটা দূরে থাকতে পেরেছি। কিছুদিন আগে নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রিয় মানুষদের সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছি।’

শখের স্বামীর নাম আতিকুর রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, শখের স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। শুরুতে ওই বিয়ের খবরও গোপন রেখেছিলেন তিনি। বিয়ের দুই বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর ২০২০ সালের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন শখ।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission