রোমান্সের সেলফি পাঠালেন সাইমন

এ এইচ মুরাদ

রোববার, ১৪ মে ২০১৭ , ০৫:১৯ পিএম


রোমান্সের সেলফি পাঠালেন সাইমন
কক্সবাজার থেকে সাইমনের পাঠানো সেলফি

চিত্রনায়ক সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ওদের জুটিবদ্ধ একটি মাত্র ছবি মুক্তি পেয়েছে। নাম ‘পোড়ামন’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ব্যবসা সফল হয়। সাইমন-মাহিকে জুটি করে অনেক নির্মাতাই ছবি তৈরি পরিকল্পনা করেছেন। তবে কোনো এক অজ্ঞাত তাদের আর জুটি হওয়া হয়ে উঠেনি।

যারা সাইমন-মাহি জুটির ছবি দেখার জন্য উদগ্রীব ছিলেন তাদের জন্য সুখবর দেন জাকির হোসেন রাজুর যোগ্য সাগরেদ মোস্তাফিজুর রহমান মানিক। আরটিভি অনলাইনই প্রথম সাইমন-মাহির জুটি হবার খবর সবার আগে জানান দেয়।

‘দুই নয়নের আলো’ ছবির নির্মাতা শুটিং শুরুর আগেই দু’বার নাম পরিবর্তন করেন সিনেমাটির। ইফতেখার, পাপী অতঃপর ‘জান্নাত’ নামে ঢাকার অদূরে ছবির শুটিং শুরু হয়। প্রথম লটে টানা ১৩ দিনের মতো শুটিং হয়। এরপর ঢাকার উত্তরা ও এফডিসিতে এ ছবির শুটিং হয়েছে।

এদিকে গেলো বৃহস্পতিবার থেকে কক্সবাজারে গানের শুটিং এ গেছে ‘জান্নাত’ টিম। সেখানে ভালোই রোমান্সে মেতেছেন তারা। যদিও কিছুটা বিপত্তি রয়েছে। হাতের দুই আঙুলে মারাত্মক আঘাত নিয়ে কাজ করছে মাহি। আর সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সবচে’ বেশি ভোটে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েও শুটিংয়ের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সাইমন।

এতো কিছুর পরে কেমন জমলো সাইমন-মাহির কক্সবাজারের রোমান্স ? জবাবে নায়ক বললেন, মাহির সঙ্গে আমার বোঝাপড়া সব সময়ের জন্যই ভালো। রোমান্স কেমন জমলো সেটা তো দর্শকরাই বলবেন। এ বলে ফেসবুকে দু’জনের সেলফি পাঠালেন সাইমন।

অন্যদিকে মাহি বলছিলেন, নায়কদের মধ্যে তিনি সাইমনকেই এগিয়ে রাখবেন।               

ভিন্নধর্মী গল্পে তৈরি ছবিতে সাইমন-মাহির জমজমাট রসায়নই দেখা যাবে। শুটিং শেষে সোমবার ঢাকায় ফিরবেন বলে জানালেন সাইমন।  

 

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission