ভাসুরের সঙ্গে অভিনেত্রীর রোমান্টিক নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ , ০৬:৪৮ পিএম


ভাসুরের সঙ্গে অভিনেত্রীর রোমান্টিক নাচ (ভিডিও)

টেলিভিশনের পর্দার মিঠাই আর সোমের সম্পর্ক বাস্তবের অভিনেতা ধ্রুব ও সৌমিতৃষার সম্পর্কে আকাশ-পাতাল ফারাক। ধ্রুব ও সৌমিতৃষা বেশ ভালো বন্ধু। আর সে কারণেই শুটিংয়ের ফাঁকে বিভিন্ন রোমান্টিক গানে রিল ভিডিও করতে দেখা যায় তাদের। কয়েকদিন আগে এভাবেই এক ভিডিওতে একসঙ্গে নাচতে দেখা গেল এ দু’জনকে।

বিজ্ঞাপন

তাদের সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই চোখ কপালে মিঠাই ভক্তদের। তাদের মনে প্রশ্ন উঠছে- সিদ্ধার্থকে ছেড়ে কেন সোমের সঙ্গে ভিডিও বানাচ্ছেন মিঠাই? 

তারা যে এই প্রথম এমন ভিডিও বানালেন তা নয়, এর আগেও 'শেরশাহ' ছবির রোমান্টিক গানে রিল বানিয়েছিলেন মিঠাই ও সোম।

বিজ্ঞাপন

মাঝেমধ্যেই তাদের এমন ভিডিও দেখা যায় বলে তাদের সম্পর্ক নিয়ে রটনাও শুরু করে দেন কেউ কেউ। কারো কারো মনে হয় ভাসুরের সঙ্গে হয়তো প্রেম করছেন মিঠাই! তাদের প্রেমিক-প্রেমিকার তকমাও দেওয়া হয়।

আসলে নাচ সৌমিতৃষার খুব পছন্দের। তিনি নিজেই বলছেন, নাচই তার প্রথম ভালোবাসা। এছাড়াও বিভিন্ন সময় নানা রিল ভিডিও বানিয়ে থাকেন এই অভিনেত্রী। আর সে কারণেই অনেকে 'রিল কুইন' বলেও ডাকেন তাকে। কয়েকদিন আগে  ‘মানিকে মাগে হিতে’ গানে রিল ভিডিও করেছিলেন মিঠাই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। এই সিরিয়ালের গল্পে প্রথমে সোমের সঙ্গেই মিঠাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তবে বিয়ের দিন সোম সেই বিয়ে ভেঙে দিলে মোদক বাড়ির কর্তা অর্থাৎ ‘দাদাই’-এর সম্মান বাঁচাতে মিঠাইয়ের উচ্ছে বাবু অর্থাৎ সিদ্ধার্থ বিয়ে করে মিঠাইকে। ধারাবাহিকটিতে কিছুদিন আগে দেখানো হয়েছে মিঠাই এর ভাশুর সোম তোর্সার সঙ্গে হাত মিলিয়ে মিঠাইকে জেলে পাঠিয়েছে। মিষ্টি মিঠাইকে যেন সহ্যই করতে পারেনা সোম এবং তোর্সা।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission