‘টিপ টিপ বারসা পানি’ গানে এবার ঝড় তুললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ নভেম্বর ২০২১ , ০৯:৫৪ এএম


‘টিপ টিপ বারসা পানি’ গানে এবার ঝড় তুললেন ক্যাটরিনা
ফাইল ছবি

‘টিপ টিপ বরসা পানি’ নব্বইয়ের দশকে এই গান রীতিমতো আলোড়ন তুলেছিল। হলুদ শাড়িতে রবিনা ট্যান্ডন ঝড় তুলেছিলেন বহু তরুণের হৃদয়ে। ‘খিলাড়ি কুমার’ এবং রবিনার রসায়ন দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিল। প্রায় ২৬ বছর পর মহরা ছবির সেই গানের রিমেক করা হলো ‘সূর্যবংশী’ ছবিতে। এখানে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকে।

বিজ্ঞাপন

১৯৯৪ সালে মহরা ছবিটি সুপারহিট হয়। ছবিটির একটি গান আজও সমানভাবে জনপ্রিয়- ‘টিপ টিপ বরসা পানি।’ সূর্যবংশী ছবিতে এই গানের দৃশ্য মোটের ওপর একই রাখার চেষ্টা করা হয়েছে। রয়েছেন অক্ষয় কুমার ও পুরনো বিট। শুধু রবিনার বদলে ফ্রেমে এসেছেন ক্যাটরিনা।

হলুদ রংয়ের শাড়ি পরে সিনে পর্দায় ঝড় তুলেছিলেন নব্বইয়ের দশকের নায়িকা। সূর্যবংশীতে ক্যাটরিনা শাড়িই বেছে নিয়েছেন, কিন্তু রঙে রয়েছে নতুনত্ব। গানটি কোরিওগ্রাফ করেছেন ফারহা খান। দর্শকদের যাতে নস্টালজিয়া লেনে ভাসতে সুবিধা হয় সেই কথা ভেবেই বোধহয় বদলানো হয়নি ‘হুক স্টেপ’। এমনকি, গানটি গেয়েছেন অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। ‘টিপ টিপ বরসা’ গানের ভক্তদের যাতে নতুন গানটির সঙ্গে রিলেট করতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য বিশেষ কিছু বদল করা হয়নি। 

বিজ্ঞাপন

গানটির রিমেক করা প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, অন্য কেউ গানটির রিমেক করলে অবশ্যই আমি দুঃখিত হতাম। এই গানটির বড় অবদান রয়েছে আমার ক্যারিয়ারে। সেজন্য আমি রতন স্যারকে ধন্যবাদ জানাতে চাই।

এদিকে রবিনা ট্যান্ডনও জানিয়েছেন, রিমেক গানটি তার বেশ ভালো লেগেছে। গানটি শ্যুট করার পর অক্ষয় কুমার এবং ফারহা খানের সঙ্গে ছবি পোস্ট করেন ক্যাটরিনা। এদিকে সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ক্যাটরিনা এবং অক্ষয়। সেখানে এই গানে পা মেলান স্বয়ং অমিতাভ বচ্চন। 

বিজ্ঞাপন

এদিন অনুষ্ঠানে কথা বলার মধ্যেই এই গানে পা মেলানোর জন্য বিগ-বিকে অনুরোধ করেন সূর্যবংশীর পরিচালক রোহিত শেট্টি। সেই অনুরোধ রাখেন বিগ বি। এরপর অমিতাভ বচ্চনকে স্টেপ শেখাতে দেখা যায় ক্যাটরিনাকে। মজার ভঙ্গিতে স্টেপ করেন বিগ বিও। 

এদিকে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সূর্যবংশী ছবিটি। এই ছবি বাণিজ্যিকভাবে সফল হবে, এই আশা করছেন সিনে দুনিয়ার অনেকেই। ছবিতে দেখা গিয়েছে রণবীর সিং, ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমারকে। সূত্র: এই সময়।

বিজ্ঞাপন

এসএস/টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission