আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই জবাব দিতে হবে: মির্জা ফখরুল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৭ মে ২০১৭ , ০৪:৫৩ পিএম


আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই জবাব দিতে হবে: মির্জা ফখরুল (ভিডিও)

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় ভুগছে। খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করায় আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।

ফখরুল বলেন, একটি কথা মনে রাখবেন- আইনশৃঙ্খলা বাহিনীর বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়। কাজেই উচ্চাবিলাসী কর্মকর্তাদের মনে করা উচিত নয় যে এই সরকারই চিরস্থায়ী বন্দোবস্ত। তাই যারা বেআইনিভাবে আইনের বিরুদ্ধে কাজ করছেন তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, সরকারের কথায় মনে হয় দেশ উচ্চমধ্যম আয়ের দেশ হয়ে গেছে, অথচ রেমিট্যান্স কমে যাচ্ছে। রপ্তানি আয় কমে যাচ্ছে। রোজা সামনে রেখে প্রতিটি জিনিসের দাম বাড়ছে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক উপায়ে সরকারকে সরাতে হবে। বর্তমান সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধ্য করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সাইফুল আলম। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ।

 

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission