৮ দাবি নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সঙ্গে পাট শ্রমিকদলের সাক্ষাৎ

আরটিভি নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৮:১১ পিএম


৮ দাবি নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সঙ্গে পাট শ্রমিকদলের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাক্ষাৎকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে, অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। সরকার ২০ টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিতে কাজ করছে যার মধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে। পাটকল ও পাট শ্রমিকদের নিয়ে আপনাদের দাবিগুলো সামনে বিবেচনা করে দেখব। বিগত সরকারের আমলে এখাতে মনোযোগ দেয়নি। আপনাদের বাস্তবায়নযোগ্য দাবিগুলো পূরণে আমরা দ্রুতই কাজ করব। 

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করার দাবি জানাচ্ছি। এজন্য এ সেক্টরে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা এনে, বেসরকারি মডেলের মতো পাট মিল থেকে অতিরিক্ত লোকবল আর ব্যবস্থাপনার জন্য মাথাভারী প্রশাসন প্রথা বাদ করে মিলগুলো চালু করলে তা লাভজনক হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা কমিটির আট (৮) দফা দাবি লিখিতভাবে পেশ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো- রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা; পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা; পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেওয়া; পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ; মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission