পা খোলা পোশাকে মোদীর সঙ্গে প্রিয়াঙ্কা, সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ৩১ মে ২০১৭ , ০৫:১৬ পিএম


পা খোলা পোশাকে মোদীর সঙ্গে প্রিয়াঙ্কা, সমালোচনার ঝড়

হঠাৎ করেই বার্লিনে ভারতের দুই জনপ্রিয় মানুষ নরেন্দ্র মোদী এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাক্ষাৎ হয়ে গিয়েছিল। মঙ্গলবার সকালে সেই সাক্ষাতকে মধুর এবং অসাধারণ বলে নিজের ইন্সটা পেজে বৈঠকের দু’টো ছবিও শেয়ার করেন প্রিয়াঙ্কা।

বিজ্ঞাপন

ভারতের বিখ্যাত এ দু’ মানুষের সাক্ষাৎ নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের বিশেষ আগ্রহ ছিল না। বরং তারা বেশি আগ্রহী ছিলেন প্রিয়াঙ্কার সমালোচনা করতেই। বৈঠকের চেয়ে তাদের বেশি নজড় কেড়েছে পিগি চপসের পোশাক।

ওইদিন বৈঠকে প্রিয়াঙ্কা মোদীর সঙ্গে একটি ছোট সাইজের ফ্লোরাল প্রিন্টের ফ্রক পরে দেখা করতে গিয়েছিলেন। এছাড়া মোদীর সঙ্গে কথা বলার সময় তার পা দু’টোও ক্রস করা ছিল। এ নিয়ে টুইটারে প্রচুর ট্রোলড হলেন প্রিয়াঙ্কা।

বিজ্ঞাপন

এসব নিয়ে মোটেই দমবার পাত্রী নন প্রিয়াঙ্কা। এরপর তিনি ইন্সটাগ্রামে অ্যাকাউন্টে একটি মায়ের সঙ্গে আরো বেশি করে উন্মুক্ত করা পায়ের ছবি দেন। তবে পোশাক নিয়ে এবারই প্রথম না। আগেও অনেকবার বিতর্কিত হয়েছেন প্রিয়াঙ্কা।

এইচএম  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission