মাথা ঠাণ্ডা রাখতে পারলেন না শাহরুখ !

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৬ জুন ২০১৭ , ০৪:৫৭ পিএম


মাথা ঠাণ্ডা রাখতে পারলেন না শাহরুখ !

সম্প্রতি দুবাইয়ে ঘটে যাওয়া ঘটনায় বেশ রেগে গেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বলিউড পাড়ায় শাহরুখ বেশ মজার ও ঠাণ্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত হলেও এবার আর মাথা ঠান্ডা রাখতে পারলেন না। শেষ পর্যন্ত খুব বেশি রেগেই গেলেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে আমন্ত্রিত হয়েআবু ধাবি গিয়েছিলেন শাহরুখ। অনুষ্ঠানে তার খাতির-যত্নে কোনো কমতি ছিল না।আলাপচারিতা শেষে সেখানকার এক টেলিভিশন উপস্থাপক এবং মডেল নিশানকে সঙ্গে নিয়ে গাড়িতে হোটেলের উদ্দেশে রওনা দেন শাহরুখ।

মরুভূমির উঁচু-নিচু বালির ঢিবি পেরিয়ে চলতে চলতে হঠাৎ তাদের গাড়ি একটা জায়গায় এসে থমকে যায়। গাড়ি থেকে নেমে চালক দেখতে যান কী ঘটেছে। ঠিক তখনই বিপদ আন্দাজ করেন শাহরুখ। তিনি বুঝতে পারেন, তাদের গাড়িটি মরুভূমির চোরাবালিতে ফেঁসে গেছে এবং তা ক্রমশ তলিয়ে যাচ্ছে বালির মধ্যে!

সেই চোরাবালিতে নেমে বুক পর্যন্ত আটকে গেছেন গাড়ির চালকও। সেসময় কোনো রকমে গাড়ির ছাদে উঠে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকেন শাহরুখ। সাহায্য করেন তার সঙ্গে থাকা ওই মহিলা উপস্থাপককেও। কিন্তু শেষ রক্ষা হয়নি। দেখতে দেখতে নিমেষেই চোরাবালিতে তলিয়ে যায় তাদের গাড়ি। এবার শাহরুখ আর নিশানের পালা।

শত চেষ্টার পরেও ক্রমশ চোরাবালিতে তলিয়ে যেতে থাকেন শাহরুখ। কিন্তু, তার মধ্যেও যথাসম্ভব চেষ্টা করতে থাকেন গাড়ির চালক এবং মহিলা উপস্থাপককে বাঁচানোর। এখানেই শেষ না! আরো বড় ধরনের এক বিপদ অপেক্ষা করছিল তাদের জন্য। একটা ৮-৯ ফুটের কোমডো ড্রাগন এগিয়ে আসছে তাদেরকে লক্ষ্য করে। চোখে পড়তেই আতঙ্কে প্রাণপণ চিৎকার শুরু করেন নিশান।

তারপর যা ঘটল তা দেখে নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিলেন না শাহরুখ! গোটা ঘটনার পরিকল্পক মিশরীয় গায়ক, মডেল রামিজ জালালকে রাগের চোটে বেশ কয়েকবার মারতেও তেড়ে যান বলিউড বাদশা। রামিজ বহুবার তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেও শান্ত হতে পারেননি কিং খান। তবে শুধু শাহরুখই নন, এর আগেও রামিজ জালালের এ ধরনের মসকরার শিকার হয়েছেন আরো অনেক সেলিব্রেটি। সেই তালিকায় ছিলেন প্যারিস হিলটন, অ্যান্টোনিও ব্যান্ডেরসর মতো তারকারা। তবে এ শো’র জন্য ২ কোটি টাকাও পেয়েছেন শাহরুখ।

আরকে/ এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission