রোববার খুলছে পুঁজিবাজার

শনিবার, ০৯ জুলাই ২০১৬ , ০২:১৪ পিএম


রোববার খুলছে পুঁজিবাজার

পবিত্র ঈদুল ফিতরের টানা নয় দিনের ছুটি শেষে রোববার থেকে লেনদেন শুরু হচ্ছে পুঁজিবাজারে।

বিজ্ঞাপন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঈদুল ফিতরের ছুটির পর আগের মতোই দুই শেয়ারবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম চলবে। লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা এবং দাফতরিক কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission