বাস্তবে জীবিত হলেও ফেসবুকে তারা 'মৃত'!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:১৯ পিএম


বাস্তবে জীবিত হলেও ফেসবুকে তারা 'মৃত'!

যেসব ফেসবুক অ্যাকাউন্টের মালিক মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলে ফেসবুক কর্তৃপক্ষ ‘রিমেম্বারিং’ ট্যাগ জুড়ে দেয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) চিত্রনায়ক জায়েদ খান ও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ হিরো আলমের অফিশিয়াল ফেসবুক আইডিতে রিমেম্বারিং দেখাচ্ছে। অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষের মতে তারা মৃত। কিন্তু জায়েদ খান ও হিরো আলম এখনও জীবিত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার শীর্ষে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সাধারণ সম্পাদক পদে জয় পেলেও চেয়ারে বসতে পারেননি তিনি। নিজের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন এই নায়ক।

ফেসবুক কর্তৃপক্ষ এই নায়কের প্রোফাইলে লিখেছে, আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘একটি চক্র আমার পেছনে লেগেছে। নির্বাচনকে কেন্দ্র করে চক্রটি তৎপর হয়ে উঠেছে। তারাই রিপোর্টে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে।’

অন্যদিকে বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন নিজের মতো করে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি না ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

হিরো আলমের ফেসবুক পেজে ২০ লাখের বেশি অনুসারী রয়েছে। তার সেই পেজটিতেও ফেসবুক 'মৃত' ঘোষণা করেছে। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি জানি না এমনটা কেন ঘটেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। কে যে কখন আমাকে শত্রু ভেবে বসল বুঝতে পারছি না।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission