যে পদ্ধতিতে বিয়ে করলেন ফারহান-শিবানী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৪৫ পিএম


যে পদ্ধতিতে বিয়ে করলেন ফারহান-শিবানী
ছবি: সংগৃহীত

কোনো ধর্মীয় রীতিতে নয়, অদ্ভুত এক রীতিতে বিয়ে করলেন বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতার এবং তার দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দন্ডেকর।

বিজ্ঞাপন

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে একে অপরের দিকে তাকিয়ে শপথ বাক্য উচ্চারণ করে বিয়ে সারেন ফারহান-শিবানী। এর আগে গেলো বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মেহেদি, হলুদের মতো নানা প্রাক-বিবাহ আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

বিজ্ঞাপন

কোভিডের কারণেই বিয়ের আয়োজনে লাগাম টানা হয়েছে। পরিবার-পরিজন ছাড়াও হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, রীতেশ সিদওয়ানি, সতীশ কৌশিক, সাকিব আলমের মতো তারকারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এটি ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০০ সালে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানিকে বিয়ে করেছিলেন তিনি। এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। কিন্তু দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য শেষে ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

বিজ্ঞাপন

বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল ও সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন তারা। এই মুহূর্তে লিভ-ইন সম্পর্কেই ছিলেন এই জুটি। এবার প্রেমকে পরিণয়ে রূপ দিলেন নবদম্পতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission