রাজের নাইট পার্টিতে শুভশ্রীর গান ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:১৫ পিএম


রাজের নাইট পার্টিতে শুভশ্রীর গান ভাইরাল (ভিডিও)
ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শুধু অভিনয়ে আলোচিত নন, ব্যক্তিগত জীবনেও তিনি বেশ আলোচিত। ইনস্টাগ্রামে এক পোস্টে শুভশ্রী লেখেন, ২১ ফেব্রুয়ারি তার মনের মানুষ রাজ চক্রবর্তীর জন্মদিন। স্বামীর জন্মদিনটাই নিজের ভ্যালেন্টাইনস ডে হিসেবে উল্লেখ করেছেন নায়িকা।

বিজ্ঞাপন

কলকাতার জনপ্রিয় নির্মাতা ও তৃণমূলের সংসদ সদস্য রাজ চক্রবর্তীর গেল সোমবার (২১ ফেব্রুয়ারি) জন্মদিন ছিল। বিশেষ এই দিনকে ঘিরে মধ্যরাতে এক ঘরোয়া পার্টির আয়োজন করেন রাজ ও শুভশ্রী। অভিজাত একটি রেস্তোরাঁয় তার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেল কলকতার বহু তারকা। ছিলেন দুই পরিবারের মানুষজন ও বন্ধুরা।

তবে রাজের অনেক বন্ধুরা তাকে সারপ্রাইজ দিলেও সবচেয়ে স্পেশাল গিফট দিলেন তার স্ত্রী শুভশ্রী। তার জন্য রেস্টুরেন্টে মাইক হাতে লাইভে গান পরিবেশন করেন তিনি। শুভশ্রী ‘মন মাঝি রে’ গানটি তার কণ্ঠে গেয়েছেন। বলতে গেলে এত দিন শুধু অভিনেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন। এবার অবশ্য গান গেয়েও তিনি ভাইারাল হয়ে গেছেনে। প্রশংসা কুড়াচ্ছেন তিনি নেটদুনিয়ায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান সারেন পরিচালক রাজ। সে বছরই ১১ মে সাতপাকে বাঁধা পড়েন তারা। বর্তমানে একমাত্র ছেলে ইউভানকে নিয়ে সুখে সংসার করছেন এই দম্পতি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission