শুভশ্রীর ব্রেকআপ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১০ জুন ২০১৭ , ১০:৩৪ এএম


শুভশ্রীর ব্রেকআপ

কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রীর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপ হয়েছে। এ ব্যাপারে রাজ বলেন, শুভশ্রীর সঙ্গে আমার সম্পর্ক ছিল এটা সত্যি। কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। শুভ খুব ভালো মেয়ে। আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে পড়ল।

কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগল। আমাকে এক রকম কথা বলছে তার পর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে অ্যাফেক্ট করতে থাকল। সেখানে দাঁড়িয়ে মনে হলো, আমি আর বিষয়টা ব্যালান্স করতে পারছি না। এই সমস্যাটা আমাদের দু'জনেরই হল।

তবে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে এখনো মুখ খুলেছেন না এ নায়িকা। কিছুদিন আগেই খবর প্রকাশ হয় রাজ তার সাবেক প্রেমিকা নায়িকা মিমির কাছে ফিরে যাচ্ছেন। সেই জের ধরেই রাজের সঙ্গে বিচ্ছেদকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শুভশ্রী এমন গুজব ছড়িয়ে পড়ে। তখন এসব খবর ভিত্তিহীন বলেই জানিয়েছিলেন নায়িকা।

এদিকে রাজের এ মন্তব্য ফলে তার সঙ্গে যে শুভশ্রীর ব্রেকআপ হয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। এ পরিচালকের সঙ্গে সম্পর্কের আগে টালিউডের সুপারস্টার দেবের প্রেমিকা হিসেবে পরিচিতি পেয়েছিলেন শুভশ্রী। কোনো এক অজানা কারণে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়।  

এ নায়িকার ব্যক্তিগত অবস্থান যেমনই হোক না কেন। ক্যারিয়ারে বেশ তুঙ্গে অবস্থান করছেন তিনি। ঈদুল ফিতরে তার অভিনীত ‘নবাব’ ও ‘বস টু’ ছবিটি দু’টো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আরো বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

এইচএম  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission