মৃত্যুর আগে সেই বিয়েতে নেচেছিলেন শ্রীদেবী (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:১৩ পিএম


মৃত্যুর আগে সেই বিয়েতে নেচেছিলেন শ্রীদেবী (ভিডিও)

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নাচের জাদুতে মেতেছিল গোটা ভারত। কিন্তু কে জানত, আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এটাই হবে শ্রীদেবীর শেষ নাচের ভিডিও! জীবনের শেষ কয়েকদিন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশিকে নিয়ে ননদের ছেলে মোহিত মারওয়ার বিয়ে উপলক্ষে দুবাই ছিলেন শ্রীদেবী।

ইনস্টাগ্রামে নিজের পছন্দের ডিজাইনারের লেহেঙ্গা পরে মেয়েকে নিয়ে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন এই সুপারস্টার। সেই বিয়েরই কোনো একটি অনুষ্ঠানে রাতে তোলা হয়েছে শ্রীদেবীর নাচের ভিডিও।

বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে তখন ‘কালা চশমা’র ছন্দে তাল মেলাচ্ছেন শ্রীদেবী। বেশ খোশ মেজাজেই ছিলেন তিনি। খানিক পরেই তার কাছে এসে তাকে জড়িয়ে ধরেন স্বামী বনি কাপুর। নাচের ছন্দে পা মেলান স্ত্রীর সঙ্গে। সেই নাচ এখন স্মৃতি হয়ে রয়েছে।

সেই বিয়ের অনুষ্ঠানেই ‘পাল পাল’ গানে অভিনেতা অনিল কাপুরের সঙ্গে নাচতে দেখা যায় শ্রীদেবীকে। তারা সম্পর্কে দেবর-ভাবী। এ ছাড়া একসঙ্গে বহু সিনেমায় অভিনয়ের সুবাধে তাদের দুজনের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

বিয়ের অনুষ্ঠান শেষে মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফিরেন বনি কাপুর। শ্রীদেবী আরও কয়েকদিন ছুটি কাটানোর জন্য দুবাই থেকে যান। এরপর সেখানেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। দুবাই থেকে শ্রীদেবী ভারতে ফিরেছেন ঠিকই, তবে কারও সাথে কথা বলেননি। শ্রীদেবীর নিথর মরদেহ মুম্বাই পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। দেখতে দেখতে তার মৃত্যুর চার বছর কেটে গেলো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission