ঝিনাইদহে গ্রেপ্তার ৬৭ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১১ জুন ২০১৭ , ০৯:১৭ পিএম


ঝিনাইদহে গ্রেপ্তার ৬৭ জন

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জনকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলায় মাসব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ২৬ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ৯ জন ও কোটচাঁদপুর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেসময়  বেশ কিছু মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঝিনাইদহে পুলিশের বিশেষ এ অভিযান রুটিন অনুযায়ী করা হয় বলেও জানান আজবাহার আলী শেখ। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আর/এপি 

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission