মায়ার জগতে মেহজাবীন (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ জুন ২০২২ , ০৩:২৫ পিএম


মায়ার জগতে, মেহজাবীন (ভিডিও)

সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। এই মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, সবাই কম-বেশি আছেন। পছন্দের তারকাদের বাস্তব জীবনে ভক্ত আছেন। তারা নিয়মিত আপডেট দেন ভক্তদের।

বিজ্ঞাপন

ঠিক তেমনি ভার্চুয়াল জগতে রয়েছে ফ্যান-ফলোয়ার। বিশ্বের সঙ্গে তালমিলিয়ে সম্প্রতি এই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন বাংলাদেশি তারকারাও। তাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বিজ্ঞাপন

বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

কিন্তু লাইট ক্যামেরা ও অ্যাকশেনের বাইরেও মেহজাবীন ঘুরতেও ভালোবাসেন। আর তাইতো প্রায় সময় দেশ কিংবা বিদেশে ঘুরতে যান। এবার সফরে বের হয়েছেন। গত মাসের মাঝামাঝি তুরস্কের রাজধানী ইস্তাম্বুল গিয়েছিলেন মেহজাবীন।

বিজ্ঞাপন

ঘুরেছেন তুরস্কের বেশ কিছু স্থানে। গিয়েছিলেন সেখানকার মৃৎশিল্প কারখানায়। সেখানেই গিয়ে পুরাদস্তুর মৃৎশিল্পী হওয়ার চেষ্টা করেন তিনি। তৈরি করেন মাটির পাত্র। আর সেই ভিডিও ফেসবুকে ভক্তদের জন্য প্রকাশ করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এ ছাড়াও অংশ নিয়েছেন বেশ কিছু ফটোশুটে। তুরস্কের হাতে তৈরি কার্পেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুলতান কার্পেটে গিয়ে আরও নানান রকমের রংবের রংয়ের ছবি তোলেন তিনি। এসব ছবি দেখে মেহজাবীন ভক্তরা ভূয়সী প্রশংসা করছেন তার।

তবে শুধু তুরস্কই নয়, যুক্তরাষ্ট্রসহ সম্প্রতি আরও কয়েকটি দেশ ঘুরে তিনি ৪ জুন ফিরে এসেছেন দেশে। আবারও ব্যস্ত হয়েছেন শুটিংয়ে। তবে মিস করছেন ঘুরে আসা দিন গুলো। আর তাই তো রোববার (১২ জুন) মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে এমন রূপে ফ্রেমবন্দি হয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন—‘উড়ন্ত কার্পেটে হারিয়ে গেছি মায়াবী জগতে।’ এছাড়া পোস্ট করেছেন একটি ভিডিও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission