জ্বর-সর্দি নিয়েও টিকটক করছেন মুনমুন (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ জুলাই ২০২২ , ১২:১২ পিএম


জ্বর-সর্দি নিয়েও টিকটক করছেন মুনমুন (ভিডিও)

এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুন। বর্তমানে সিনেমায় তার উপস্থিতি কম, ব্যস্ততা বেড়েছে মঞ্চে। দেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছেন নব্বই দশকের চাহিদাসম্পন্ন এই নায়িকা।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব মুনমুন। প্রতিনিয়ত নিজের ছবি, ভিডিও পোস্ট করেন তিনি। মূলত টিকটক, লাইকিতে বানানো রিল ভিডিওগুলোই ফেসবুকে পোস্ট করেন এ অভিনেত্রী। বর্তমানে প্রচণ্ড জ্বর-সর্দিতে ভুগছেন তিনি। এ অবস্থাতেও টিকটিক ভিডিও বানানো বন্ধ করেননি।

মঙ্গলবার (৫ জুলাই) ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করে মুনমুন লিখেছেন, ‘প্রচণ্ড জ্বর, সঙ্গে সর্দি। তার মাঝেই টিকটক করে ফেললাম।’

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্জাক-সুচরিতা অভিনীত ‘কাজল লতা’ সিনেমার জনপ্রিয় গান ‘এই রাত ডাকে, ওই চাঁদ ডাকে...’ এর সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন মুনমুন। সেই পোস্টের নিচে নেটিজেনরা নায়িকার সুস্থতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় আগমন ঘটে মুনমুনের। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন। তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার। এজন্য ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। ক্যারিয়ারের শুরুর প্রথম ৬ বছরে ৮০টির মতো সিনেমায় কাজ করেছেন। এদিকে গেল ১৯ বছরে সিনেমার সংখ্যা হাতেগোনা ১০টির মতো।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission