সন্তানের সিনেমা দেখে মায়ের কান্না (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ , ০৭:১৪ পিএম


সন্তানের সিনেমা দেখে মায়ের কান্না (ভিডিও)

এই মুহূর্তে দেশের সিনে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত নাম শরিফুল রাজ। ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছেন তিনি। তাকে ঘিরে সিনেমা হল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানেই চলছে উচ্ছ্বাস।

ইতোমধ্যে (২৯ জুলাই) মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের পরিচালনায় হাওয়া সিনেমা। পরপর অভিনয়ের নৈপুণ্যতা দেখে দর্শক এখন রাজকে বুঝে ফেলেছেন। তিনিই রাজত্ব করতে চলছেন আগামীর বাংলা সিনেমায়। যদিও এ কথা তার ভক্তদের বলা। যা সময়ই বলে দেবে।

শরিফুল রাজ যে দর্শকের হৃদয়ে রাজ করতে শুরু করেছেন, তার আরেকটি নজির দেখা গেল (১ আগস্ট) স্টার সিনেপ্লেক্স, এসকেএস টাওয়ারে। মাকে নিয়ে ‘পরাণ’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। ছিল হলভর্তি দর্শক। এ সময়ে সন্তানের সিনেমায় অভিনয় দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন রাজের মা। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদেন তিনি। এমনটাই দেখা গেল রাজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তিনি একটি ভিডিও আপলোড করে ক্যাপশনে লেখেন, ‘গতকাল আম্মা পরাণ দেখতে সিনেপ্লেক্সের মহাখালী ব্রাঞ্চে ছিল। আমার জীবনের মহানায়ক আমার মা। (Most beautiful and proud moment in my life)’

প্রসঙ্গত, অনাগত সন্তানের অপেক্ষায় আপাতত সিনেমার কাজ থেকে দূরে আছেন চিত্রনায়ক রাজ। তবে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী চিত্রনায়িকা পরীমণির বেশ কিছু ছবি পোস্ট করে ঠিকই নজরে রয়েছেন সবার।

এদিকে মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, অনাগত সন্তানের জন্য কেনাকাটা করে পুরো রুম ভরিয়ে ফেলেছেন এই দম্পতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission