নবাবের জন্মদিনে সুলতানের সারপ্রাইজ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ , ০৩:৫৪ পিএম


নবাবের জন্মদিনে সুলতানের সারপ্রাইজ (ভিডিও)

বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। রূপালি পর্দার স্বর্ণালী সময়ে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। বয়সজনিত কারণে দীর্ঘদিন অভিনয়ের বাইরে আছেন। ৮২ বছর বয়সী এই অভিনেতার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। আপাতত ঘরবন্দি হয়েই কাটছে তার জীবন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ছিল দেশীয় চলচ্চিত্রের নবাব প্রবীর মিত্রের জন্মদিন। এ দিন তাকে সারপ্রাইজ দিতে নবাবের বাড়িতে হাজির হয়েছিলেন ঢালিউডের এ প্রজন্মের সুলতান বাপ্পি চৌধুরী। কেক কেটে, আনন্দের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করেন তারা।

Collage-Maker-19-Aug-2022-03-49-PM

বিজ্ঞাপন

বাপ্পি চৌধুরী জানান, আমার ভীষণ পছন্দের অভিনেতা প্রবীর মিত্রের বিশেষ দিনটিতে আনন্দের সঙ্গী হয়েছিলাম আমি। তার মতো একজন শক্তিশালী অভিনেতার জন্মদিনে কিছুটা সময় হলেও পাশাপাশি থাকার সুযোগ পেয়েছিলাম। আমরা কেক কেটেছি, গল্প করেছি, স্মৃতিচারণ করেছি।

ঢালিউডের এ সুলতান আরও জানান, আমরা একসঙ্গে সিনেমায় কাজও করেছিলাম। তিনি এখন বেশ অসুস্থ। ঠিকমত হাঁটাচলাও করতে পারেন না। সিনেমার মানুষগুলোকে ভীষণ মিস করেন। মিস করেন অভিনয়। তার দুই ছেলে তাকে ভীষণ যত্নে আগলে রেখেছেন। আমাকে দেখতে পেয়ে তিনি ভীষণ খুশি হয়েছেন। এটা আমার জন‍্য অনেক বড় প্রাপ্তি। ভালো থাকবেন, কিংবদন্তি। আপনি আমাদের ইন্ডাস্ট্রির সম্পদ।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission