যেভাবে তাহসান-মিথিলার প্রেম

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২১ জুলাই ২০১৭ , ০১:১০ পিএম


যেভাবে তাহসান-মিথিলার প্রেম

৩ আগস্ট ২০০৬ সাল। ভালোবেসে সংসার শুরু করেছিলেন সঙ্গীত শিল্পী তাহসান ও অভিনেত্রী মিথিলা। এই জুটি তারকা দম্পতি হিসেবে সবার কাছে ছিলেন বেশ জনপ্রিয়।

৩০ এপ্রিল ২০১৩ সালে এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় একমাত্র সন্তান আইরা। কিন্তু সংসার আলো করে সন্তান আসলেও গেলো দুই বছর ধরে এই দম্পতির সংসারজীবন ভালো যাচ্ছিল না। এমন গুঞ্জন ছিল সব জায়গায়।

তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন তারকা দম্পতি তাহসান-মিথিলা।

আরটিভি অনলাইনের পাঠকদের জন্য আলোচিত তাহসান-মিথিলার প্রেমের শুরু ও কিভাবে মিথিলাকে প্রস্তাব দেয়া হয়েছিলো তা নিচে তুলে ধরা হলো।

তাহসান-মিথিলা দু’জনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভালোবাসা দিবস এলেই বাড়ির দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাহসান।

বিশ্ববিদ্যালয় জীবনেই সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হয়ে উঠেন তাহসান। সে সময় মিথিলার সঙ্গে পরিচয়। ব্যক্তিগত কাজে এক বন্ধুর সঙ্গে তাহসানের বাসায় যান মিথিলা। তখন কিছু গান শুনলেও অন্যদের মতো তিনি ভক্ত হননি তাহসানের। উল্টো প্রথম পরিচয়েই তাহসানের ব্যান্ড ব্ল্যাককে নিয়ে অনেক সমালোচনা করেন।

২০০৪ সালে যখন মোবাইল ফোন অনেকটাই সহজলভ্য। ঠিক সেই সময় মিথিলার কাছে চিঠি লিখেন এ সঙ্গীত শিল্পী। সেটি প্রিয়তমার হাতে তুলে দিতে কলাভবনের গেটের সামনে অপেক্ষা করছিলেন তাহসান। এসময় তাহসান মিথিলাকে বলেন চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এক পর্যায়ে তাহসান সাহস করে মিথিলার হাতে গুঁজে দিলেন চিঠি।

যাতে লেখা ছিল, Some call it love at first sight, some call it infatution. I just ignore it. মনে মনে তাহসানকে পছন্দ করেছিলেন মিথিলাও। কিন্তু চিঠির উত্তর দিয়েছিলেন ফোনে। যার প্রথম বাক্যটি ছিল এমন, এই এটা কী লিখেছো?

এরপর শুরু হয় এই জুটির প্রেম। ঘোরাঘুরি চলে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, কলাভবনে। ভালোবাসা প্রকাশের জন্য মিথিলাকে নিয়ে গান লিখেন তাহসান। আর গাইলেন মিথিলা। গানের রেকর্ডিং ও অনুশীলনের মধ্য দিয়ে টানা আট ঘণ্টা সময় পার হয়ে যায়। এই গানের মাধ্যমেই ভালোবাসা আরো ঘনীভূত হয়। গান শুধু তাদের শখ বা প্রফেশন নয়, দুটি জীবনকেও বেঁধে দিয়েছে একই সুতোয়।

এভাবেই দুই বছর কেটে যায় তাহসান-মিথিলার। বেশ আনন্দে কেটেছে তাদের সময়গুলো। চলেছে ঝগড়া কিংবা খুনসুটি। এর পর ২০০৬ সালের ৩ আগস্ট একসঙ্গে থাকার শপথ নিয়ে সংসার জীবনে পা রাখেন তাহসান-মিথিলা। বেশ সুখেই দিন কাটছিল এই তারকা দম্পতির। তবে দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন গেলো মে মাসে। কিন্তু ঘোষণা দেন বৃহস্পতিবার।

আর এই ঘোষণার পর মন ভাঙে গান ও অভিনয়ের এই দম্পতির ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাদের বিচ্ছেদ না ঘটিয়ে একসঙ্গে থাকার অনুরোধ করেন।

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission