কনার সঙ্গে গাইলেন তামিম ইসলাম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ নভেম্বর ২০২২ , ০৩:০৪ পিএম


কনার সঙ্গে গাইলেন তামিম ইসলাম

প্রায় দুই বছর পর নিজের মৌলিক গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তামিম ইসলাম। এতে  দ্বৈত কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। গানের শিরোনাম ঠোঁট পেন্সিল।

বিজ্ঞাপন

রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন তারেক আনন্দ, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন এমএমপি রনি।

গানটি প্রসঙ্গে তামিম বলের, গানের কথা, সুর-সংগীত এক কথায় অসাধারণ। আর জনপ্রিয় গায়িকা কনার মনোমুগ্ধকর কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। আশা করি গানটি সবার কাছে ভালো লাগবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission