সাত বছর পর দুই বন্ধুর দেখা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:২৫ পিএম


সাত বছর পর দেখা মিললো দুই বন্ধুর  

দুই বাংলার জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুজনের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই অভিনেতা। সেখানে সাত বছর পর ফেরদৌসের সঙ্গে দেখা হয়েছে প্রসেনজিতের। দীর্ঘ সময় ধরে আড্ডাও দিয়েছেন এই দুই তারকা। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে আড্ডার সেই ছবিও শেয়ার করেছেন বুম্বা দা। ক্যাপশনে লিখেছেন, দোস্ত অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো। ধন্যবাদ এখানে আসার জন্য।

ফেরদৌস বলেন, অনেক দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। প্রায় সাত বছর তো হবেই। এতদিনে একটুও বদলাননি তিনি, সেই আগের মতোই আন্তরিকতা ও ভালোবাসায় জড়িয়ে নিলেন আমাকে। বরাবরই তার ব্যবহারে সবসময় মুগ্ধ আমি।

অভিনেতা আরও বলেন, বুম্বাদা ঢাকার সিনেমার সব খবর রাখেন। ঢাকায় আসার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি এলে খুব খুশি হব আমি। সেই সঙ্গে আমার সন্তানদের খোঁজখবরও নিয়েছেন। মন ভরে আশীর্বাদ করেছেন। আমিও তার ছেলের জন্যও অনেক আশীর্বাদ করেছি।

দুজনের আড্ডার সময় সেখানে হঠাৎ আরেক জনপ্রিয় অভিনেতা জিৎ চলে আসেন। তার সঙ্গেও বেশ ভালোই আড্ডায় মাতেন তারা। একসঙ্গে ‘প্রতিহিংসা’ ও ‘ফুল আর পাথর’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস-প্রসেনজিৎ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission