নামটা এখনই বলতে চাচ্ছি না : জ্যোতি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:১৪ এএম


নামটা এখনই বলতে চাচ্ছি না: জ্যোতি

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তবে বড় পর্দাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার অভিনীত নতুন দুটি চলচ্চিত্রের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

জ্যোতি বলেন, শিগগিরই নতুন দুটি ছবির শুটিং শুরু হবে। এর মধ্যে একটি সরকারি অনুদানের, অন্যটি আওয়াল চৌধুরীর ‘আগুনের পাখি’। ছবি দুটি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল।

তিনি আরও বলেন, দুটি ছবিরই গল্পগুলো পড়ার পর অভিনয়ের ব্যাপারে মনস্থির করেছি আমি। আমার মনে হয়েছে, এ দুটি চলচ্চিত্রই আমার অভিনয় জীবনে নতুন কিছু যুক্ত করবে। আগামী মাসে অনুদানের ছবিটির শুটিং শুরু হবে। তবে নামটা এখনই বলতে চাচ্ছি না।

বিজ্ঞাপন

অভিনেত্রী বললেন, চলচ্চিত্রে অভিনয় করতে পারার আনন্দটাই ভিন্ন। আর সেটা চ্যালেঞ্জিং চরিত্র হলে তো কোনো কথাই নেই। শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে পর্দায় নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। নিজেকে প্রতিনিয়ত বড় পর্দার ভালো মানের কাজের অংশ করতে চাই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বর্তমানে ‘মানুষের বাগান’ ও ‘অনাবৃত’ নামের দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে জ্যোতির। এ ছাড়া ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে নির্মাতারদের সঙ্গে কথা বলছেন তিনি। ব্যাটে-বলে মিললে শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে এই অভিনেত্রীকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission