‘অনেক ফ্যামিলিতে বলা হয়, রিনা খানের মতো কূট চাল দিচ্ছে’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪৪ পিএম


‘অনেক ফ্যামিলিতে বলা হয়, রিনা খানের মতো কূট চাল দিচ্ছে’

ঢাকাই চলচ্চিত্রে যে ক’জন খল অভিনেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রিনা খান। দীর্ঘদিন পর্দায় দেখা নেই তার। বর্তমানে পরিবারের সঙ্গেই সময় কাটছে দাপুটে এই অভিনেত্রীর।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) পরিচালক সমিতির বনভোজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে গিয়েছিলেন রিনা খান। সেখানে একটি গণমাধ্যমকে তিনি জানান, ‘আমি তো কাজ করতেই চাই। কিন্তু আমাকে বা আমার মতো শিল্পীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। মাঝে মাঝে মনে হয়- ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছি। অন্য দেশের শিল্পী হলে আরও ভালো থাকতাম।’

অভিনেত্রী যোগ করেন, ‘আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমাকে খল নায়িকা হিসেবে শীর্ষে রেখেছেন। এখনও বাইরে বের হলে মানুষ আমার বিভিন্ন চরিত্র নিয়ে কথা বলে। শুনেছি, অনেক ফ্যামিলিতে বলা হয়, রিনা খানের মতো কূট চাল দিচ্ছে। আমি মনে করি, এটা আমার কর্মের সার্থকতা।’

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে প্রায় সাতশো সিনেমায় অভিনয় করলেও এই অভিনেত্রীর ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুটেনি। রিনা খানের আক্ষেপ, ‘এতো কাজ করলেও আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। কেন পাইনি, জানি না। এটা নিয়ে অবশ্যই আমার কষ্ট আছে।’

বর্তমান সময় কীভাবে কাটে- তা জানিয়ে রিনা খান বলেন, ‘আমি স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টা করি। সকালে উঠে গাছে পানি দেই, নাতির সঙ্গে খেলা করি, নামাজ পড়ি, ঘর গোছাই, বিকেলে হাঁটতে বের হই।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission