প্রকাশ্যে আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ’র দ্বিতীয় গান ‘সুরমা সুরমা’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ এপ্রিল ২০২৩ , ০৮:৩৮ পিএম


শাকিব খান ও শবনম বুবলী

ঈদ ধামাকা মানেই চিত্রনায়ক শাকিব খান। আসন্ন ঈদে নায়কের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’। আর তাই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বিজ্ঞাপন

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় প্রকাশ্যে এসেছে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর টিজার। ৫২ সেকেন্ডের টিজারে চোখ আটকে গেছে নেটিজেনদের।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এ সিনেমাটির প্রকাশ্যে আসছে দ্বিতীয় গান ‘সুরমা সুরমা’। জাহিদ আকবরের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল। দর্শকদের জন্য বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আরটিভি মিউজিক প্লাস প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ‘কথা আছে’ শিরোনামের প্রথম গান অন্তর্জালে অবমুক্ত করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। গানটি প্রকাশের পরপরই মুহূর্তেই সেটি অন্তর্জালে ভাইরাল হয়েছে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। সব প্রস্তুতি নিশ্চিত করার পর আমরা দর্শকদের বলতে চাই- ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ঈদুল ফিতর ২০২৩-এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এটি ঈদ উপহার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করবে টিওটি ফিল্মস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission