৬ বছর আগে যার সঙ্গে বাগদান সারেন রাশমিকা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ জুন ২০২৩ , ০৯:২২ এএম


রাশমিকা মান্দানা
ফাইল ফটো

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। চলচ্চিত্রে পা রেখেছেন প্রায় সাত বছর আগে। আর এই অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। পুরো ভারতেই ছড়িয়ে পড়েছে রাশমিকার পরিচিতি।

বিজ্ঞাপন

চলচ্চিত্র জগতে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার একাধিক ছবি সুপারহিট হয় রাশমিকার। রীতিমতো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় রাশমিকা-বিজয় জুটি।  

বিজ্ঞাপন

তবে গুঞ্জন রয়েছে, প্রেমের সম্পর্কে রয়েছেন  রাশমিকা-বিজয়। বহু অনুষ্ঠানে এক সঙ্গে দেখাও গেছে তারকা জুটিকে।  তবে সেই সম্পর্ক নিয়ে কখনওই মুখ তারা। 

এ দিকে এর আগে, ২০১৭ সালে বাগদান সারেন রাশমিকা। নিজের প্রথম সিনেমার সহ-অভিনেতার সঙ্গেই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় তাদের সেই সম্পর্ক।   

ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, ২০১৬ সালে মুক্তি পাওয়া রাশমিকার প্রথম সিনেমা  ‘কিরিক পার্টি’ তার সাফল্যের শুরু। এই সিনেমার প্রযোজক ও অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, দুই জনের নাকি আংটি বদল থেকে শুরু করে বাগদান সবটাই হয়ে গিয়েছিল। ২০১৭ সালের ৩ জুলাই জমকালো আয়োজনেই বাগদানের অনুষ্ঠান করেন রাশমিকা-রক্ষিত। 
তবে কোনো এক অজ্ঞাত কারণে রাশমিকা-রক্ষিতের সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান রাশমিকা-রক্ষিত। 

সূত্র : আনন্দবাজার   
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission