ত্রিভুজ প্রেমের গল্পে তিন তারকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ , ০৯:২৬ এএম


ফারহান আহমেদ জোভান, মনোজ প্রামাণিক ও কেয়া পায়েল
ছবি : সংগৃহীত

টিভি নাটকে বেশির ভাগ সময়ই প্রেমের গল্পগুলোর প্রধান দুই চরিত্রে দুইজন অভিনয়শিল্পীকে কেন্দ্র করে নির্মিত হয়। কিন্তু এবার ত্রিভুজ প্রেমের গল্পে দেখা যাবে জনপ্রিয় তিন তারকাকে। 

‘নিজের খেয়াল রেখো’ নামের একটি নাটকের ত্রিভুজ প্রেমের গল্পে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ফারহান আহমেদ জোভান, মনোজ প্রামাণিক এবং কেয়া পায়েলকে। তবে নাটকে সবার গুরুত্বই সমান। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

এ প্রসঙ্গে জোভান বলেন, সবাই প্রেমে পড়ে। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে চায়। কিন্তু সত্যিকার অর্থে একটি প্রেমে কতজন ঘর বাঁধতে পারে। তেমন কিছু বিষয় নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। পর্দায় দর্শক আমাকে অন্য রকম একটি রোমান্টিক গল্পে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে নাটকটি।

এর আগেও জোভান ও কেয়া পায়েলকে নিয়ে নাটক তৈরি করেছেন জাকারিয়া সৌখিন। সেই নাটকগুলো ব্যাপক সাড়া পেয়েছে দর্শকদের।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, এই গল্পটায় কেউ হয়তো জয়ী হয়, কিন্তু কেউ হেরে গিয়েও সবচাইতে বড় জয় পায়। কারণ, প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে, নিজের খেয়াল রেখো।

এই নির্মাতা আরও জানান, গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান করা যাবে না। নাটকটি আসন্ন ঈদ উপলক্ষে শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission