দুই তরুণ শিল্পীর সঙ্গে দীর্ঘদিন পর মঞ্চে ফুয়াদ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ , ০৫:১৫ পিএম


দুই তরুণ শিল্পীর সঙ্গে দীর্ঘদিন পর মঞ্চে ফুয়াদ

কনটেম্পোরারি বাংলা সংগীত জগতের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুকতাদির। জনপ্রিয় এই সংগীত পরিচালক দীর্ঘদিন পর মঞ্চে ফিরছে দুই তরুণ শিল্পী সনজয় ও দামীরের সঙ্গে।

আগামী ৩১ আগস্ট ঢাকার আলোকিতে বিশেষ এক কনসার্টে একত্রিত হবেন তারা। ফুয়াদ তার উদ্ভাবনী প্রযোজনা কৌশল এবং ট্রাডিশনাল বাংলা সংগীতকে ইলেকট্রনিক প্রভাবের সঙ্গে মিশিয়ে দেওয়ার দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন। 

দামীর বাংলাদেশি সংগীত জগতের একজন উদীয়মান তারকা। তার হিট গান ‘আমার জান’ এবং ‘বাসবো ভালো’ বিশ্বব্যাপী রেডিও স্টেশনে প্রচারিত হয়েছে। 

সিলেটের সনজয়, একজন ডিজে এবং প্রযোজক, সংগীতের বিশ্বের কিছু বড় নামের সঙ্গে কাজ করেছে। তার হিট গান ‘Shangri-La’, ‘OBVI’, এবং ‘ওয়ান ইন এ মিলিয়ন’ লাখ লাখ বার স্ট্রিম করা হয়েছে।

বাংলাদেশি সংগীতের বিশ্বব্যাপী প্রভাব উদযাপনের লক্ষ্যে ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission