নেটিজেনদের নজর কাড়লেন সিমরান লুবাবা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৩৩ পিএম


সিমরিন লুবাবা
ছবি : সংগৃহীত

খুব অল্প সময়েই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি। মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু খুদে এই তারকার। 

বিজ্ঞাপন

পড়াশোনা ও অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব থাকেন লুবাবা। শুধু অভিনয় নয়, গান ও নাচেও বেশ পারদর্শী এই খুদে শিল্পী। নেটমাধ্যমে প্রায় সময়ই নিজের ভালো-মন্দ সবকিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন লুবাবা।

শনিবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন লুবাবা। ভিডিওতে রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন এই খুদে অভিনেত্রী। 

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা যায়, লুবাবার পরনে রয়েছে সাদা এবং হালকা বেগুনি রঙের একটি গাউন। হাতে একটি ফুলের তোড়া নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিয়েছে সে।

প্রসঙ্গত, শিগগিরই ‘ছায়া’ সিনেমায় দেখা যাবে লুবাবাকে। এটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে লুবাবা ছাড়া আরও অভিনয় করেছেন, বুবলী, আসিফ নূর ও পল্লব। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। 
 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission