‘আমার শেষ কথা’ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ , ০২:২৯ পিএম


‘আমার শেষ কথা’ সিনেম পোস্টার
‘আমার শেষ কথা’ সিনেম পোস্টার

চলচ্চিত্র সেন্সরশিপ আইন- ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, কাকরাইলের ইস্টার্ন কমার্সিয়াল কমপ্লেক্সের মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মো. ইসলাম মিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ সিনেমাটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন- ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো।

এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় চলচ্চিত্রটি সনদপত্রহীন বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী মো. ইসলাম। এতে অভিনয় করেছেন জয় চৌধুরী। তার সঙ্গে পর্দা ভাগ করেছেন নবাগত কাজী জারা টায়রা।

অন্যান্য চরিত্রে অভিনয়ে করেছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission