চাঁদে যাওয়ার পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে নাসা। ইতোমধ্যে এই ভ্রমণের জন্য ‘মুন টিউনস’ শিরোনামের একটি বিশেষ প্লে-লিস্ট তৈরি করেছে তারা। আর সেই প্লে-লিস্টে জায়গা পেয়েছে বিটিএসের ৩ গান।
জানা গেছে, গেল বছর থেকে সামরিক প্রশিক্ষণের জন্য বিরতিতে আছেন জনপ্রিয় রয়েছেন কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্যরা।
বিটিএসের সাত সদস্যের মধ্যে আরএম, জিমিন, ভি এবং জাংকুক ইতোমধ্যে সামরিক প্রশিক্ষণ শুরু করেছেন।
নাসার প্লে-লিস্টে থাকা ৩ গানের মধ্যে একটি আরএমের একক গান ‘মুনচাইল্ড’। আরএম একমাত্র কে-পপ শিল্পী যার একক গান মহাকাশ ভ্রমণের প্লে-লিস্টে রয়েছে।
এ ছাড়া রয়েছে স্পেস-থিমের আরও দুই গান— ‘মাইক্রো কসমস’ ও ‘১৩৪৩৪০’।




