বিমান দুর্ঘটনায় ২ মেয়েসহ অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ , ০৬:৫৮ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমান দুর্ঘটনায় হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার তার দুই মেয়েসহ নিহত হয়েছেন। এ সময় বিমানটির পাইলটও প্রাণ হারান। জার্মান বংশোদ্ভূত এ অভিনেতার বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে উড্ডয়ণের কিছুক্ষণ পরেই ক্যারিবিয়ান সাগরে পড়ে যায়। সেখানে দুই মেয়েসহ তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গত শনিবার (৬ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম এবিসি বলছে, ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার এক ইঞ্জিনবিশিষ্ট ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে তারা নিহত হন।

এ ঘটনার পর মৎস্যজীবী, ডুবুরি এবং উপকূলরক্ষীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে যেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সি অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিমানটি গ্রেনাডাইনের একটি ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়া যাচ্ছিল। তারা ছুটি কাটাতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অলিভার কয়েক দিন আগে ইনস্টাগ্রামে একটি গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রসৈকতের ছবি পোস্ট করেছিলেন। যেখানে ক্যাপশন লেখা আছে, স্বর্গের কোথাও থেকে শুভেচ্ছা!

বিজ্ঞাপন

প্রসঙ্গত,  অলিভার, ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালের অ্যাকশন-কমেডি ‘স্পিড রেসার’-এ জর্জ ক্লুনির সঙ্গের বড়পর্দায় কাজ করেছেন। এই অভিনেতা ক্যারিয়ারের প্রথম দিকের টিভি সিরিজ ‘সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস’ এবং সিনেমা ‘দ্য বেবি-সিটার্স ক্লাব’ উল্লেখযোগ্য।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission