স্ত্রীর পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন জোভান!

আরটিভি নিউজ

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ , ০৪:৩৬ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিয়ে করলেও স্ত্রীর পরিচয় বেশ গোপনেই রাখতে চেয়ে ছিলেন এই অভিনেতা। তবে আরটিভিকে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে জোভানের স্ত্রীর নাম নির্জনা। 

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে জোভান। প্রথম ছবি পোস্ট করে লিখেছেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। ছবিতে দেখা যায়, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ।

এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

এদিকে ছোটপর্দার এ অভিনেতা, প্রেম না কি পারিবারিকভাবে, আর কীভাবে সম্পন্ন হলো বিয়ে? না কি শুধুই কাবিন করে রেখেছেন? এসব নিয়ে যেন শেষ নেই কৌতূহলের। মূলত জোভানের ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে এসব জল্পনা। এই অভিনেতাকে বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।   

জোভানের কয়েকজন ঘনিষ্ঠ জনের মাধ্যমে জানা গিয়েছে, জোভান খুব চাপা স্বভাবের মানুষ। তিনি এসব বিষয় আড়াল রাখতে পছন্দ করেন। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

জানা গেছে, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রী সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission