ফারিনের প্রথম

আরটিভি নিউজ

রোববার, ২১ জানুয়ারি ২০২৪ , ০৬:৩৬ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। নিয়োমিত কাজ করছেন নাটকে। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল ৩’ নাটকে কাজ করে সর্বশেষ আলোচনায় আসেন তিনি। পাশাপাশি তার অভিনীত দু’টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন ফারিন। তিন জুটির গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সিনেমাটি বানাচ্ছেন আলোক হাসান। 

বিজ্ঞাপন

 ‘ত্রিভুজ’এ  জুটি হিসেবে প্রথমবার পর্দায় হাজির হচ্ছেন ইমতিয়াজ বর্ষণ ও ফারিন খান। এতে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে। যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নীতির দ্বন্দ্ব। সমাজের উঁচু, নিচু ভেদাভেদ। পুরো গল্পটা এগোবে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে, যার প্রভাব পড়ে বাকি দুই দম্পতির জীবনে।

পরিচালক জানান, এটি সোশ্যাল ড্রামা বেজড গল্প, যেখানে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে। 

বিজ্ঞাপন

ফারিন খান বলেন, এর গল্পটি বেশ আলাদা। প্রথম শুনেই ভালো লেগেছে। ত্রিভুজ বিষয়টি এখানে একটি রহস্য। অনেকে শব্দটি বলতে যা বোঝেন আসলে এখানে ঠিক তা দেখানো হবে না। আর কাজটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমি আসলে কাজে বিশ্বাসী। সেটা যে পর্দাতেই হোক না কেন। ভালো গল্প ও চরিত্র পেলে আমি উৎসাহী হই সে কাজে। এটাও তেমন একটি কাজ। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। 

বিজ্ঞাপন


 প্রসঙ্গত, ২০১৭ সালে ‘ধ্যাৎতারিকি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। এরপর সাময়িক বিরতি নিয়ে ফের কাজে ফিরেন তিনি। কাজ করেন একাধিক নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে। বর্তমানে তিনি নাটক ও ওয়েবেই বেশি মনোযোগী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission