কলকাতার সিনেমায় তানজিন তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ , ০৪:০৫ পিএম


তানজিন তিশা
তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। মাঝে মধ্যেই আকর্ষণীয় লুকে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন তিশা।

এবার শোনা যাচ্ছে, শিগগিরই দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমাচ্ছেন তিশা। গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।      

তানজিন তিশা

এ প্রসঙ্গে তিশা বলেন, দীর্ঘদিন ধরেই টালিউডের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম আমি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হয়নি। কখনও শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনও গল্প কিংবা নির্মাতা পছন্দ হয়নি। 

অভিনেত্রী আরও বলেন, এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও সম্মতি দিয়েছি কাজ করার জন্য। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। তবে এতটুকু বলতে পারি, চলতি বছরই পশ্চিমবঙ্গের সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক। 

তানজিন তিশা

জানা গেছে, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। মূলত বেশ কয়েকবার কলকাতায় যাওয়া-আসায় গুঞ্জনটি ছড়িয়েছিল। তবে এতে ব্যাপক খুশিই হয়েছিলেন অভিনেত্রীর ভক্তরা। তিশার স্বীকারোক্তি যেন সেটা আরও বাড়িয়ে দিলো।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী এই অভিনেত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission