মেডিকেল বুলেটিনে জানা গেল মিঠুন চক্রবর্তীর সর্বশেষ শারীরিক অবস্থা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ০৪:২৯ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় সিনেমার অভিনেতা মিঠুন চক্রবর্তী তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাটা শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছুটি মিলবে মিঠুনের। 

বিজ্ঞাপন

কলকাতার অ্যাপোলো হাসপাতালের মেডিকেল বুলেটিনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছুটি মিলবে মিঠুনের। আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম।

মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তার পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। তিনি এখন সম্পূর্ণ সজাগ, সক্রিয়। পারিপার্শ্বিক বিষয়ে ওয়াকিবহাল। অভিনেতাকে নরম খাবার দেওয়া হয়েছে। তার আরও শারীরিক পরীক্ষা নিরীক্ষা বাকি। 

বিজ্ঞাপন

হাসপাতালের বিছানায় আধা শোয়া অবস্থায় মিঠুনের কয়েকটি ছবিও প্রকাশ্যে এসেছে রোববার। ওই সব ছবিতে মিঠুনকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেছে।

বিজ্ঞাপন

'ইস্কিমিক স্ট্রোকে' আক্রান্ত মিঠুনের চিকিৎসায় অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম কাজ করছে।

শরীরের ডান দিকের উপর ও নিচের অংশে ব্যাথা নিয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে যান মিঠুন। পরীক্ষা নিরীক্ষা করে তার মস্তিষ্কে ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়ে। 

বিজ্ঞাপন

কলকাতায় 'শাস্ত্রী’ সিনেমার শুটিং করছিলেন মিঠুন, এর মধ্যেই শনিবার সকালের দিকে অসুস্থ বোধ করেন। এরপর দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’ সিনেমার প্রেক্ষাপট জ্যোতিষশাস্ত্রের ওপর। এ সিনেমার মূল চরিত্রে মিঠুনের সঙ্গে আছেন অভিনেত্রী দেবশ্রী রায়। এ সিনেমার মধ্য দিয়ে প্রায় ১৬ বছর পর মিঠুন-দেবশ্রীর জুটি বেঁধে পর্দায় আসার কথা রয়েছে। সিনেমাটি প্রযোজনা করছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

প্রসঙ্গত, গত বছর মুক্তি পায় মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি। ওই সিনেমায় মিঠুনের অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক মহলে। এর আগে আসে মিঠুনের হাস্যরসের সিনেমা ‘প্রজাপতি'। ওই সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পান মিঠুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission