মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নির্বাণ’

‘মায়া আর ব্যক্তি ইভা একেবারেই আলাদা’

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ , ০৩:০৭ পিএম


ফাতেমা তুজ জোহরা ইভা
ফাতেমা তুজ জোহরা ইভা

৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদশি সিনেমা ‘নির্বাণ’।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) উৎসবের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মূল প্রতিযোগিতা বিভাগে ‘নির্বাণ’-এর অন্তর্ভুক্তি বিষয়টি নিশ্চিত করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম।

সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা আসিফ জানান, মানবিক আবেগের একটি কাব্যিক অন্বেষণ ‘নির্বাণ’। শান্তির খোঁজে বের হওয়া তিন ব্যক্তির একটি অসাধারণ যাত্রা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা ইভা, প্রিয়ম অর্চি এবং ইমরান মাহাথিসহ অনেকে।

বিজ্ঞাপন

বড় বড় একাধিক বিজ্ঞাপনচিত্রে প্রধান মুখ হিসেবে কাজ করলেও নিজের অভিনীত প্রথম সিনেমা আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেওয়ায় ভীষণ উচ্ছ্বসিত ইভা। সিনেমাটিতে নিজের যাত্রা নিয়ে অনুভূতি প্রকাশ করলেন উদীয়মান এই অভিনেত্রী। জানালেন, নির্বাণ-এ তার চরিত্রের নাম মায়া। এই মায়া আর ব্যক্তি ইভা একদমই আলাদা দুই চরিত্র।     

ইভা বলেন, ‘নির্বাণ’র মায়ার বয়স আমার চেয়েও বেশি। বয়সের ভারিক্কি আনতে বেগ পেতে হয়েছে আমাকে। কারণ, মায়া আর আমি ব্যক্তি ইভা একেবারেই আলাদা। আমরা এক মাস গাজীপুরে ট্রান্সফর্মার ফ্যাক্টরিতে কাজ করেছি। আমি আসলে ট্রান্সফর্মারের কোর জিনিসপত্র বানানো শিখছি, বানিয়েছি। টাইম মেইনটেইন করেই অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করেছি, যাতে আমাদের আলাদা না লাগে। এই দীর্ঘ সময়ে আমার কো-অ্যাক্টরদের সঙ্গে ভীষণ ভালো বন্ডিং হয়েছে, যা কাজেও হেল্প করেছে।

বিজ্ঞাপন

সিনেমাটির শুটিংয়ের সময়ের কিছু ঘটনার বর্ণনা দিয়ে নবীন এই অভিনেত্রী বলেন, ‘নির্বাণ’র একটা মজার ব্যাপার হচ্ছে এই সিনেমায় আমাদের কোনো স্ক্রিপ্ট ছিল না। আমাদেরকে সিচুয়েশচন বলে দেওয়া হতো সেই অনুযায়ী আমরা অভিনয় করতাম। তবে ক্যারেকটার বায়োগ্রাফি ছিলো প্রত্যেকের-ই শক্তপোক্ত। আসিফ ভাই (নির্মাতা) অধিকাংশ দৃশ্যই এক টেক এ ওকে করেছেন। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কেননা আমরা যখন বারবার একই সিন করতে থাকি একটা সময়ে গিয়ে সেটা মেকি হয়ে যায়।

এরই মধ্যে আরও তিনটি সিনেমার কাজ শেষ করেছেন ইভা। তবে সেসব নিয়ে এখনই সংবাদমাধ্যমে মুখ খোলা বারণ নির্মাতাদের। যেমনটি ছিল তার প্রথম সিনেমা ‘নির্বাণ’-এর ক্ষেত্রেও। তাইতো সিনেমাটি নিয়ে আলাদা আবেগের কথা জানালেন তিনি।

বিজ্ঞাপন

ইভা বলেন, আমার ক্যারিয়ারে নির্বাণ একটা আলাদা জায়গায় থাকবে সবসময়। আসলে প্রত্যেকটা চরিত্রেরই আলাদা আলাদা জায়গা থেকে যায় আমাদের মধ্যে। তবে মায়া! তার মায়া আমি কাটাতে পারব না। মায়ার যন্ত্রণা, মায়ার কষ্ট এসবই আমার কাছে গচ্ছিত থেকে যাবে। আশা করি এই সিনেমা মস্কোভিযানের পরেও নানান দেশ জয় করবে। আমি অধীর আগ্রহে আছি কবে আমাদের দেশে সবাই মিলে সিনেমাটা দেখব।

এদিকে মস্কো উৎসবের ৪৬তম এ আয়োজন শুরু হবে ১৯ এপ্রিল, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। উৎসবে যোগ দিতে ১৮ এপ্রিল মস্কোর উদ্দেশে রওনা দেবেন নির্মাতা আসিফ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি পুরো আয়োজনে উপস্থিত থাকবেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission