জনপ্রিয় অভিনেত্রী কনকলতা আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ০২:১৯ পিএম


জনপ্রিয় অভিনেত্রী কনকলতা আর নেই
ছবি : সংগৃহীত

৬৩ বছর বয়সে নিভে গেল মালয়ালম অভিনেত্রী কনকলতার জীবনপ্রদীপ। সোমবার (৬ মে) তিরুবনন্তপুরমে নিজের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২১ সাল থেকে ডিমেনশিয়া ও পারকিনসন্স রোগে ভুগছিলেন কনকলতা। কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। বিষয়টি প্রকাশ্যে আসে অভিনেত্রীর বোন বিজয়াম্মার এক সাক্ষাৎকারে।  

বিজ্ঞাপন

কনকলতার বোন বিজয়াম্মা জানান, ২০২১ সালের আগস্টে কনকলতার এই দুই রোগের লক্ষণ দেখা যায়। তখন থেকেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। 

কনকলতা মালয়ালম ও তামিল ভাষার ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। কোল্লাম জেলার ওচিরাতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী সিনেমা ছাড়াও বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন।

বিজ্ঞাপন

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘কিরীদাম’, ‘কৌরাভার’, ‘হরিকৃষ্ণানস’, ‘বন্ধুক্কল সাথরুক্কল’, ‘চেঙ্কোল’, ‘স্পাডিকাম’ ও ‘আদ্যাথে কানমানি’র নাম  উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

কণকলতা অভিনীত শেষ সিনেমা ‘পুক্কালাম’ মুক্তি পায় ২০২৩ সালে। এটি নির্মাণ করেছেন সে গণেশ রাজ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission