মা হচ্ছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০১:৪০ পিএম


মা হচ্ছেন ক্যাটরিনা!

বলিউডের অনেক তারকা দম্পতিই গুছিয়ে নিয়েছেন সংসারজীবন। পাশাপাশি বাবা-মাও হয়েছেন অনেকে। এবার সুখবর দিতে চলেছেন তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গুঞ্জন ছড়িয়েছে মা হতে যাচ্ছেন ক্যাটরিনা।

বিজ্ঞাপন

এর আগেও বহুবার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে ক্যাটরিনার। সম্প্রতি বিমানবন্দরে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে তাকে। আর এতেই গুজব ছড়িয়েছে তিনি গর্ভবতী।

এদিন ক্যাটরিনার পরনে ছিল লম্বা জ্যাকেট। নেটিজেনদের দাবি, বেবিবাম্প লুকোনোর চেষ্টা করছেন তিনি। 

বিজ্ঞাপন

অন্যদিকে বিমানবন্দরে ভিকি কৌশলের একটি ছবি জল্পনা আরও বাড়িয়েছে। শোনা যাচ্ছে, ক্যাটরিনার সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছেন তিনি। যদিও স্পষ্ট নয়, কোথায় যাচ্ছিলেন ভিকি। তবে অনুরাগীরা চাইছেন, এবার ভিকি-ক্যাটরিনার কোলে নতুন অতিথি আসুক।

প্রসঙ্গত, ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা-ভিকি। রাজকীয় আয়োজনেই বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। তবে বিয়ের আগ পর্যন্ত নিজেদের সম্পর্কের ব্যাপারে একেবারেই চুপ ছিলেন তারা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পরই বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা-ভিকি।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission