কৃষ্ণচূড়া ও লাল শাড়িতে এ এক অন্য রুনা

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৫:৪৪ পিএম


কৃষ্ণচূড়া ও লাল শাড়িতে এ এক অন্য রুনা
ছবি: সংগৃহীত

দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি এই অভিনেত্রী ‘অসময়’ ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এবার লাল জামদানিতে নিজেকে কৃষ্ণচূড়ার রংয়ে রাঙিয়ে এলেন আলোচনায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন রুনা। আর ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে’। 

বিজ্ঞাপন

ছবিটি পোস্টের পরপরই সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী সবাই তার রূপের প্রশংসা করছেন। 

বিজ্ঞাপন

অভিনেত্রী শানারেই দেবী শানু লিখেছেন, ‘আগুন লেগে গেছে সবার মনে মনে। অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু।’

বিজ্ঞাপন

একইভাবে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় নারী, মিষ্টি নারী রুনা খান।’ 

সাইদা আফরিন আলী নামে এক ভক্ত লিখেছেন ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সেকি মোর অপরাধ! এক গুচ্ছ টকটকে লাল কৃষ্ণচূড়ার ভালোবাসা- শুধু তোমার জন্য।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission