নুসরাত ফারিয়ার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ মে ২০২৪ , ০২:১৩ পিএম


নুসরাত ফারিয়ার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

কিছু দিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শো করতে যান জায়েদ খান। সে সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শো’র বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে যান তারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও। দুজনার প্রেমের গুঞ্জনটা তখন থেকেই। এবার বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই অভিনেতা। 

জায়েদ খান বলেন, আমি ব্যাচেলর মানুষ। তাই যখন যে নায়িকার সঙ্গে ফেসবুকে পোস্ট দিই, দর্শক মনে করেন, আমি প্রেমের সম্পর্কে জড়িয়েছি। এর আগেও আমার সঙ্গে অনেক নায়িকার নাম জড়িয়েছেন তারা। অনেকের সাথে আমার বিয়েও দিয়েছেন। এ নিয়ে আর কী বলব?

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার ওই শোতে শুধু আমি আর নুসরাত ছিলাম না। আমার কাজিন গায়ক প্রতীক হাসানও ছিল। বিদেশের স্টেজ শোতে আমরা এই মুহূর্তে কোথায় আছি সবাইকে জানানোর জন্যই ওই পোস্ট করা। ছাতার নিচে আমার আর নুসরাতের ছবিটি তুলেছিল আমার চাচাতো ভাই গায়ক প্রতীক হাসান।

এই চিত্রনায়ক বলেন, একা একটা মেয়ে হয়ে বিদেশের মাটিতে নুসরাত অচেনা কার সাথে ঘুরবে? তাছাড়া এখানে নিরাপত্তার বিষয়টিও জড়িত। তাই সবাই মিলে ট্যুরটাকে ইনজয় করেছি। এতটুকুই। এখানে কোনো প্রেম-ভালোবাসা নেই।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে যাচ্ছেন জায়েদ খান। অংশ নিচ্ছেন স্টেজ পারফরম্যান্সে। মে মাসের শেষ সপ্তাহেই লন্ডনে শো আছে তার। এ ছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার করা একটি বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission