যে কারণে জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২৭ মে ২০২৪ , ০২:৪৬ পিএম


জনি ওয়াক্টর
জনি ওয়াক্টর

গুলি করে হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জনি ওয়াক্টরকে। গত ২৫ মে ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে এ ঘটনা ঘটে। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৭। 

জনি ওয়াক্টরের মৃত্যুর খবরটি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে নিশ্চিত করে অভিনেতার মা স্কারলেট ওয়াক্টর। তিনি বলেন, জনি ও তার সহকর্মীর দেখতে পায় তিনজন ব্যক্তি গাড়ি থেকে কনভার্টার চুরির চেষ্টা করছে। 

জনি ওয়াক্টরের আরও বলেন, জনি এগিয়ে গিয়ে বাঁধা দেয় তাদের। যদিও ওই তিন ব্যক্তির সঙ্গে লড়তে তাকে নিষেধ করেছিলাম আমি। কিন্তু ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন জনিকে গুলি করে দেয়।  

লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস বলেন, ভোর ৩টা ২৫ মিনিটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। এসময় জনির সঙ্গে চোরদের হাতাহাতি হলে তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অভিনেতাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এখনও ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে জনির মা স্কারলেটের বিশ্বাস— শিগগিরই ধরা পড়বেন তার ছেলের খুনিরা। 

সূত্র: টিএমজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission